শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে সৈয়দ হারুন ফাউন্ডেশন

রিপোটারের নাম / ৮২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি : “প্রত্যাশার পায়ে নতুন পদচিহ্ন” সৈয়দ হারুন ফাউন্ডেশন- এর পক্ষ থেকে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার ( ১৭ জুলাই ) উক্ত আয়োজনকে ঘিরে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণের মাধ্যমে একদিকে যেমন আনন্দের ছোঁয়া পৌঁছে দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রেরণাও বৃদ্ধি পেয়েছে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী আবদুস ছাত্তার, সমাজসেবক আবু ইউচুপ মজুমদার , ৫নং অর্জুনতলা ইউপি প্যানেল চেয়ারম্যান হাফেজ খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ,  ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ,  বর্তমান আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব,  ৫নং ওয়ার্ড প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, রমাদ্বানুল ইসলাম বিজয়, মোঃ সাইফুজ্জামান রাহাত সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎সৈয়দ হারুন ফাউন্ডেশন সবসময়ই শিক্ষা, মানবিকতা ও সমাজসেবামূলক কাজে পাশে থাকার অঙ্গীকারে এগিয়ে চলেছে।

‎সৈয়দ হারুন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এসএফ গ্রুপের কর্ণধার লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর সহযোগিতায় আলোকিত হোক প্রতিটি শিক্ষা জীবন। এগিয়ে যাক সৈয়দ হারুন ফাউন্ডেশন।


এই ক্যাটাগরির আরো সংবাদ