শিরোনাম
রংপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল ।
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শ্যামনগরে আবু সাঈদ হত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৭৮৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ মে, ২০২৩

 

আল-হুদা মালী, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধিঃ আবু সাঈদ হত্যার প্ররোচনাকারী স্ত্রী জাকিয়া সুলতানা সুইটি ও তার পরিবার সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তির দাবীতে শ্যামনগর উপজেলার ১০ নং আটুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে নওয়াবেঁকী বাসস্টান্ডে ঘন্টাব্যাপী সহস্রাধিক নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, যুবলীগ নেতা মারুফ বিল্লাহ, ইউপি সদস্য ও যুবলীগ নেতা ওহিদুল ইসলাম, শ্রমীকলীগ নেতা মো: রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ছোট কুপট গ্রামের আব্দুল হামিদের পুত্র আবু সাঈদ একই এলাকার জাহাঙ্গীরের কন্যা সুইটির সাথে প্রেম সম্পর্ক গড়ে তোলে। গত ২৩ শে আগষ্ট ২০২০ সালে সাতক্ষীরা বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয়ে বিবাহ সংক্রান্ত এফিডেভিট করে তারা শান্তিপূর্ন জীবন যাপন করতে থাকে। বিষয়টি সুইটির পরিবার সহজভাবে মেনে নিতে পারিনি। এ নিয়ে জাকিয়া সুলতানা সুইটি ও আবু সাঈদ এর উপরে অমানুষিক নির্যাতন চালায় সুইটির পিতা জাহাঙ্গির মোড়ল, দুলাভাই সাদ্দাম হোসেন, চৌকিদার আলম সহ তার পরিবারের লোকজন। একপর্যায়ে সুইটিকে ম্যানেজ করে তার পিতা জাহাঙ্গির মোড়ল বাদী হয়ে সাঈদ সহ ৩ জনকে আসামী করে সাতক্ষীরা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সম্পূর্ন কাল্পনিক ঘটনা সাজিয়ে ৮২/২১ নং মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘদীন কারাবরন করে আবু সাঈদ মুক্তি পেয়ে বাড়িতে আসলে সুইটির পরিবার আবু সাঈদ এর নিকট মামলা নিষ্পর্তির লক্ষে তিন লক্ষ টাকা দাবী করে। টাকা দিতে অপারক হওয়ায় সাঈদ মিমাংশার জন্য ১৭ ই মে ২০২৩ তারিখে সুইটির বাবার বড়িতে যায়। এ সময় সুইটির পরিবারের পক্ষ থেকে সাঈদকে ব্যপক মারপিট করে। ঐ রাতে জাহাঙ্গীর মোড়লের তেতুলগাছে আবু সাঈদের ঝুলন্ত লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশ লাশ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় মর্গে প্রেরন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত সাঈদের ময়না তদন্তের রিপোর্ট থানায় এসে পৌছায়নি। এদিকে সাঈদ হত্যার ঘটনায় শ্যামনগর থানায় কোন মামলা রেকর্ড হয়নি। সাঈদের মা নাসরিন খাতুন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সাঈদকে জাহাঙ্গীর মোড়ল,তার জামাই সাদ্দাম ও ভাই চৌকিদার আলম পরিকল্পিত ভাবে হত্যা করে তাদের তেতুল গাছে ঝুলিয়ে রাখে, আমি এ হত্যাকান্ডের বিচার চাই। মানববন্ধনে উপস্থিত বক্তাগন সাঈদ হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন পূর্বক প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ