শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রিপোটারের নাম / ৬১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কা সফরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সফরে হার দিয়ে সফর শুরু করে যুবারা। পরের দুই ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়ায় জুনিয়র টাইগাররা। বুধবার (৩০ এপ্রিল) কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো আজিজুল হাকিম তামিমের দল।

 

 

এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ইনিংসের মাঝপথে বৃষ্টি শুরু হয়। ২৮ ওভারে নেমে আসে ম্যাচ। এই ম্যাচে ২ উইকেট হারিয়ে ১৪৪ রান করে তামিমরা। ডিএলএসের হিসাবে শ্রীলঙ্কার যুবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮ ওভারে ১৯৮ রান। ২২ ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় জন্য খেলা বন্ধ হয়ে যায়। ফলে ৩৯ রানে জয় পায় সফরকারীরা।

দলীয় ২০ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন কালাম সিদ্দিকী। ফেরার আগে ৬ রান করেছেন তিনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরার রানআউটের ফাঁদে পড়েন। ৩৫ বল খেলে ৩৮ রান করেন তিনি। এরপর অধিনায়ক আজিজুল হাকিম ৮৪ বল খেলে ৬৭ রান এবং রিজান হোসেন ৩৮ বল খেলে ২৪ রান করে অপরাজিত থাকেন।

 

রান তাড়া করতে নেমে ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত ছিলেন গামাগে। আর রামিরুর করেন ২১ রান। বাংলাদেশের হয়ে অধিনায়ক আজিজুল বল হাতে ১৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। এছাড়া পেসার আল ফাহাদও ২ উইকেট শিকার করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ