শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সাতক্ষীরায় এক রাতে চার দোকানের মালামাল চুরি

রিপোটারের নাম / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

 

জহর হাসান সাগর (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরার তালা বাজারে এক রাতে চারটি দোকানে মালামাল চুরি হয়েছে।

 

শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাতে তালা বাজারে আল-আমীন হোটেল নামক ইস্থান মোড়ে  এই চুরির ঘটনা ঘটে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্বাস টেলিকম, জনতা লন্ড্রী, ও লিটনের ফেন্সী টেলিম এর দোকানের পেছনের দরজা ভেঙ্গে এবং বিশিষ্ট মুদি ব্যবসায়ী আঃ হামিদ এর দোকানের উপরের টিনের চালের নাট স্কু কেটে দোকানে ঢুকে চোর চক্র বিভিন্ন জিনিস পত্র চুরি করে। এর ভেতরে  বিশ্বাস টেলিকম থেকে একটি পুরাতন ল্যাপটপ যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং মুদি দোকান হতে  কয়েক হাজার টাকা নিয়ে যায়। উল্লেখ্য যে উক্ত টাকাগুলি ফকিরের রেখে যাওয়া গচ্ছিত ভিক্ষার টাকা ছিলো। চোরেরা আরও টাকা খোজার জন্য দোকানের মালপত্র তছনছ করে ফেলে  রেখে যায়।  এসময় চোর দোকান হতে কিছু খাওয়ার খাদ্য সামগ্রী  নিয়ে  দোকানের পিছনে গিয়ে কিছু খায় ও কিছু  ফেলে রেখে যায়।

 

এবিষয়ে মুদি দোকানদার আঃ হামিদ ও তার পুত্র মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে যাই। এদিন সকালে দোকান  খুলে দোকানের ভেতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় দেখতে পাই এবং দোকানে ভিক্ষুকের গচ্ছিত কয়েক হাজার টাকা চোরেরা  চুরি করে নিয়ে যায় ।  বিশ্বাস টেলিকমের মালিক বলেন, আমার দোকানের পেছনের দরজা ভেঙ্গে দোকান এলামেলো করে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় যায়, অনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

 

এবিষয়ে তালা থানার অফিসার ইনচাজ শাহিনুর রহমান জানান , বিষয়টি শুনে সাথে সাথে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।  উক্ত সময়ে জামায়াতের জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ