শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন বিচারপতি মাহমুদুল হক

জহর হাসান সাগর / ৩১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক।

আজ সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক বলেন, “ন্যায়কুঞ্জ” উদ্বোধনের ফলে বিচারপ্রার্থী মানুষের সেবাকে আরো একধাপ এগিয়ে নেওয়া হলো। এরফলে বিচারপ্রার্থী নারী পুরুষ আদালত অঙ্গনে এসে একটু বিশ্রামের সুযোগ পাবে।

 

তিনি বলেন, সাতক্ষীরার আদালতে পৌনে একলক্ষ মামলা পেইন্ডিং আছে। বিচার নিষ্পত্তি আরো সহজ করতে আমরা একের পর এক পদক্ষেপ নিচ্ছি। আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট থেকে ১২দফা নির্দেশনা দিয়েছি কিভাবে এই মামলা জট কমানো যায়। এই মামলাগুলো একদিনে হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, যখন থেকে এই বিচার ব্যবস্থা শুরু হয়েছে তখন থেকে ক্রমান্বয়ে এই মামলা জটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন এখন আমরা বিচারকের সংখ্যা বাড়িয়েছি, ফলে দ্রুত মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে।এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ মোহম্মদ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম, পিপি এড. আব্দুস সাত্তার প্রমুখ।

ন্যায়কুঞ্জু উদ্বোধনের পর বিচারপতি মাহমুদুল হক জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলার বিচার বিভাগীয় বিচারকদের সাথে মতবিনিময় করেন। এছাড়া তিনি দিনভর সাতক্ষীরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সফর করবেন। এসব স্থানের মধ্যে রয়েছে, কালীগঞ্জের নলতা শরীফ, দেবহাটার মিনি সুন্দরবন ও সাতক্ষীরা সদরের ভোমরা স্থল বন্দর।

এ সময় বিচারপতির সাথে সফর সঙ্গী হিসাবে থাকবেন, সহকারী রেজিস্টার (সহকারী জজ) মোছাঃ শামসুন নাহার, বেঞ্চ অফিসার মোঃ আক্তারুজ্জামান ও ব্যক্তিগত কর্মকর্তা মোঃ একরামুল কবীরসহ সাতক্ষীরা বিচার বিভাগের বিচারকবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ