শিরোনাম
চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সাতক্ষীরায় র‌্যাব-৬ এর উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত

রিপোটারের নাম / ৪০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে সম্প্রতি খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে কাকবশিয়া, চেচুয়া, বিছট, নয়াখালী, আনুলিয়া, বল্লভপুর ও বাসুদেবপুর সাতটি গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত পরিবার ঘরবাড়ি, খাদ্য মজুত ও জীবিকা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দরিদ্র কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপদে পড়েছে। বিশুদ্ধ পানির সংকট ও পানিবাহিত রোগের আশঙ্কা মারাত্মক আকার ধারণ করছে।

র‌্যাব ফোর্সেস মানবিক দায়িত্ববোধ থেকে শুরু থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর প্রতি নজর রেখেছে। সেই ধারাবাহিকতায় আজ ৯ এপ্রিল বুধবার সকাল থেকে আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র‌্যাব-৬ এর উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এই কার্যক্রমে প্রাথমিকভাবে বাছাইকৃত ১০০ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ