শিরোনাম
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোরশাকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চাইলেন ওসি জিয়াউর রহমান। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে ইউএনও মাহমুদুল হাসান, রোগীদের সেবার মান ও হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ । বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কি ইংল্যান্ডে ফিরবেন হ্যারি কেইন নতুন রাষ্ট্রপতি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী পাটগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত হবে পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সাদপন্থি নেতা মোয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত।

রিপোটারের নাম / ৪১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সাদপন্থি নেতা মোয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদলত। আজ রোববার (২২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুন এ আদেশ দেন।

 

 

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে মোয়াজ বিন নূরের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

 

এর আগে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মোয়াজকে আদালতে আনা হয়।

 

গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর রাতে রাজধানী থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় তাকে হস্তান্তর করা হয়।

 

এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

 

গত ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় যুবায়ের ও সাদপন্থিরা। এতে নিহত হন চারজন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।


এই ক্যাটাগরির আরো সংবাদ