শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত

রিপোটারের নাম / ৪৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক , রাজগীর, ভারত : দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক শান্তি প্রতিষ্ঠা, মাতৃভাষার গুরুত্ব রক্ষা, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের (SJF) সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক আব্দুর রহমান।

গত ৪ ও ৫ জানুয়ারি ২০২৬, ভারতের বিহারের ঐতিহাসিক পর্যটন নগরী রাজগীরে অবস্থিত নালন্দা ওপেন ইউনিভার্সিটির আন্তর্জাতিক কনফারেন্স হলে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নালন্দা ওপেন ইউনিভার্সিটি এবং সার্ক জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের শিরোনাম ছিল ‘International Conference on International Mother Language & International Award-2026’।

আন্তর্জাতিক এই সম্মেলনে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, থাইল্যান্ড, মরিশাস এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথিতযশা সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল বিশ্বজুড়ে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা, মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের চর্চা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। সম্মেলনে বক্তারা দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক (SAARC)-এর ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক ও দ্বিপাক্ষিক সমস্যার কারণে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও উন্নয়ন যে বাধাগ্রস্ত হচ্ছে, সে বিষয়েও অভিজ্ঞ সাংবাদিক ও বিশেষজ্ঞরা তাদের মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন।

এই বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ এশীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে নিরবচ্ছিন্ন কাজ করার স্বীকৃতিস্বরূপ সাংবাদিক আব্দুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মেলন শেষে আব্দুর রহমান এই অর্জনের জন্য আয়োজক কর্তৃপক্ষ ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;