শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে : অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

রিপোটারের নাম / ৩২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম কাজ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাতারভিত্তিক আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বশির এ কথা বলেন।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির বলেন, এখন সিরিয়ার জনগণের স্থিতিশীলতা ও শান্তি উপভোগ করার সময় এসেছে। এখন দেশটিতে শান্তি-স্থিতিশীলতার সময়। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম কাজ।

 

বিদ্রোহীদের অভিযানে গত রোববার সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন হয়। বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির দুই দিন পর আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হয়। তিনি ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন।

হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীরা গত ২৭ নভেম্বর বাশার আল-আসাদ সরকার উৎখাতে অভিযান শুরু করে।বিদ্রোহীদের ১২ দিনের ঝটিকা অভিযানে রোববার পতন হয় দুই যুগ ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের।

বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের পতন হয়। বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়ে যান। এক জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসিকে বলেন, বাশার আল-আসাদ এখন রাশিয়ার মস্কোয় আছেন।

বাশার আল-আসাদের পতনের পর ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে সোমবার বৈঠক করেন এইচটিএসের প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি, বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-জালালি ও আল-বশির। এর ধারাবাহিকতায় সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এইচটিএসের প্রধান আল-জুলানি সিরিয়ায় নির্যাতন, যুদ্ধাপরাধের জন্য দায়ী সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাশার আল-আসাদ-পরবর্তী সিরিয়ার শাসন নিয়ে আশঙ্কা দূর করারও চেষ্টা করেছেন আল-জুলানি। তিনি গতকাল স্কাই নিউজকে বলেন, সিরিয়া যুদ্ধ করে করে ক্লান্ত। সিরিয়া আর যুদ্ধে ফিরে যাবে না।

আল-জুলানি বলেন, সিরিয়া পুনর্গঠন করা হবে। সিরিয়া উন্নয়ন ও পুনর্নির্মাণের পথে অগ্রসর হবে। সিরিয়া স্থিতিশীলতার পথে এগোবে। যুদ্ধের কারণে মানুষ ক্লান্ত। এই দেশ আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তাঁরা আরেকটি যুদ্ধে জড়াতে যাচ্ছেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ