শিরোনাম
পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সেনবাগের ৪৮টি রাস্তা, স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের প্রস্তাবনা হস্তান্তর

রিপোটারের নাম / ৫৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার গুরুত্বপূর্ণ ২১টি রাস্তার মেরামত, ১৩টি নতুন সড়ক, ডিপিপিতে সংযুক্ত ১৪টি সড়কসহ মোট ৪৮টি রাস্তার উন্নয়ন, সেনবাগ উপজেলা স্টেডিয়ামের জন্য দ্রুত বরাদ্দ, ১০টি ইউনিটে ১১টি স্কুল মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা এবং পৌরসভা ও উপজেলার জন্য বিশেষ বরাদ্দের প্রস্তাবনা “সেনবাগ উপজেলা উন্নয়ন ভাবনা” শিরোনামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক কামরুজ্জামান এবং এনটিভির সিনিয়র রিপোর্টার সোহরাব মাহদী।

 

উক্ত প্রস্তাবনায় সেনবাগ উপজেলার সার্বিক উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;