শিরোনাম
পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ডিসপ্লে আটক করল বিজিবি চট্টগ্রাম বন্দর যানজট নিরসনে সিসিটি ২ নম্বর গেট ১০০ ফুট ভিতরে সরানোর দাবিতে মোহাম্মদ শাহজাহানের প্রতীকী অবস্থান
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

রিপোটারের নাম / ১৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জাহাজটি ওমান উপসাগর থেকে ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল। এই কারণে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের কার্গো জাহাজটিতে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হলে সেটি অচল হয়ে পড়ে।

সেন্টকমের ভাষ্য, জাহাজটির নাবিকদের একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করেন। পরে জাহাজটি ইরানের বন্দরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হয়েছেন কি না, তা নিশ্চিত করা হয়নি। রানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ চলাকালে তাদের বাহিনী এখন পর্যন্ত ৫৫টি বাণিজ্যিক জাহাজ অচল করেছে এবং দুটি জাহাজ জব্দ করেছে।

সাম্প্রতিক সংঘাত পুনরায় শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আবারও কার্যকর করেছে। একই সময়ে হরমুজ প্রণালিতে ইরানও পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জুনের সমঝোতার আওতায় এই দুই ধরনের নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হয়েছিল।

দীর্ঘমেয়াদি শান্তির লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু এবং ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নিষেধাজ্ঞার ভবিষ্যৎ নির্ধারণই ছিল ওই সমঝোতার অন্যতম উদ্দেশ্য।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;