শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

২-১ গোলের ব্যবধানে আল ইত্তিহাদের কাছে হেরেছে রোনালদোর আল নাসর।

রিপোটারের নাম / ৪৬৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

 

এইচটি বাংলা ডেস্ক : সৌদি প্রো লিগের ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল আল নাসর। এই ম্যাচে গোল করেও দলকে জয় এনে দিতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। ২-১ গোলের ব্যবধানে আল ইত্তিহাদের কাছে হারতে হয়েছে আল নাসরকে।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল ইত্তিহাদ। ধাক্কা সামলে পাল্টা আক্রমণের চেষ্টা করে আল নাসরও। কিন্তু ফিনিশিংয়ে অভাবে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

 

 

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ডেডলক ভাঙেন করিম বেনজেমা ৫৫তম মিনিটে মুন্নাহ আল সানকিতির পাস থেকে গোলটি করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা। মৌসুমে এ নিয়ে দশম গোল করলেন তিনি।

 

 

দুই মিনিট পর আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। আনহেলো গাব্রিয়েলের প্রথম প্রচেষ্টা ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল তিনি পাস দেন পর্তুগিজ তারকাকে। দারুণ শটে জাল খুঁজে নিতে ভুল করেননি সিআর সেভেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;