শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ।

রিপোটারের নাম / ৪৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সামরিক স্থাপনায় গত ২৬ অক্টোবর অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর জবাবে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির একজন উপদেষ্টা রোববার (২৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন। খবর ইরান ইন্টারন্যাশনালের।

 

তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আলি লারিজানি বলেছেন, সামরিক কর্মকর্তারা ইসরায়েলে হামলা চালাতে বিভিন্ন কৌশলের পরিকল্পনা করছেন ।

 

ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গত মাস থেকেই হুমকি দিয়ে আসছে ইরান। এরমধ্যে গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক রাব্বির মৃতদেহ পাওয়া গেছে।

 

ইসরায়েল দাবি করেছে, রাব্বিকে হত্যার পেছনে ইরানের হাত রয়েছে। এর জেরে কড়া হুঁশিয়ার বার্তা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরেই লারিজানি ইসরায়েলে হামলার পরিকল্পনার কথা জানালেন।

 

গতকালের সাক্ষাৎকারে লারিজানি ইরানের বিরুদ্ধে অভিযানসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েলি কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করার সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করছিল।

 

লারিজানি বলেছেন, তারা কেন এমন করছে? এর কারণ হচ্ছে তারা ছায়াযুদ্ধকে বেছে নিয়েছে।

 

এ ছাড়া লারিজানি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;