শিরোনাম
রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের  মহাসমাবেশ  শুরু হয়েছে

রিপোটারের নাম / ৮৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। এরই মধ্যে উদ্যানের মূল অংশ নেতাকর্মীতে ভরে গেছে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এ মহাসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

 

শনিবার সকাল ১০ টার পর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয় বলে দলটির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ জানিয়েছেন।

 

তিনি বলেন, প্রথম পর্বে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২ টায় শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ উপলক্ষে সারাদেশ থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়।

 

সূত্রমতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর থেকেই সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে লাগাতার প্রচার ও গণসংযোগ চালিয়ে আসছে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল দলটি। এ ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ও হয়েছে। আজকের মহাসমাবেশ সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে একটি শক্তিশালী উপস্থাপনা হবে।

 

মহাসমাবেশের মাঠ পরিদর্শন শেষে প্রস্তুতি সম্পর্কে গতকাল শুক্রবার প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানিয়েছিলেন, সারা দেশে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। গাড়ি, লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ জনতা সোহরাওয়ার্দী ময়দানে জমায়েত হবেন ইনশাল্লাহ।

 

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আগামী রাজনীতির একটি নতুন বার্তা পাওয়া যাবে মহাসমাবেশ থেকে। তিনি বলেন, মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের বিষয়ে একমত, এমন দলের নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ