শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিভিন্ন প্রান্তে রক্ত কণিকা 

রিপোটারের নাম / ১১৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি :  ঈদের উৎসবের আনন্দ সারাদেশে ছড়িয়ে দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দুস্থ, অসহায় ও রক্তদাতাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চলেছেন।

 

এই উদ্যোগের অংশ হিসেবে সংগঠনের স্বেচ্ছাসেবীরা দূরদূরান্তের গ্রাম, হাসপাতাল ও সুবিধাবঞ্চিত এলাকায় ঈদের আনন্দ পাশাপাশি রক্তদাতা ও থ্যালাসেমিয়া রোগীদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মনোবল বাড়ানো হবে।

 

রক্ত কণিকা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন এর সাংগঠনের উপদেষ্টা সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “ঈদ সবাইকে নিয়ে উৎসব। আমাদের লক্ষ্য, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানো এবং রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো।”

 

সংগঠনটি ইতিমধ্যেই দেশজুড়ে রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবার ঈদে তাদের এই মানবিক উদ্যোগ অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

 

ঈদের এই বিশেষ প্রচেষ্টা সামাজিক সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

 

ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে রক্তকণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল আগামী ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলা সফর করবেন।

এমনটা জানিয়েছে সংগঠনটির উপদেষ্টা, সভাপতি এবং সাধারণ সম্পাদক।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;