শিরোনাম
উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামে জলবায়ু ও মানবাধিকার নিয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের নাগরিক গোলটেবিল: গুরুত্ব পেল নারী-শিশুর নিরাপত্তা নওগাঁর পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ। 
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

উন্নয়ন ও সুশাসনের মূল চাবিকাঠি গণতান্ত্রিক শাসনব্যবস্থা: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

রিপোটারের নাম / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন ” উন্নয়ন ও সুশাসনের জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি শনিবার (১৫ আগস্ট) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম থানার নতুন প্রশাসনিক ভবন সহ উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন ও জগতবের ইউনিয়নে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তরস্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু শনিবার জেলার পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় জোড়া ব্রীজ সংলগ্ন জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষনাথ টারী সানিয়াজান নদীর উপর ২৩ কোটি টাকা ব্যয়ে ১০৪.১ মি. আর্চ সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এর পর তিনি ৯ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে পাটগ্রাম থানার ৪ তলা বিশিষ্ট নতুন প্রশাসনিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের অধীনে জগতবের ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয়ে বন্যা আশ্রয়ন কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত সমাবেশে সমুহে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট -১ (পাটগ্রাম -হাতিবান্ধা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি, লালমনিরহাট গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হাসান,পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দীপজন মিত্র। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সপিকার রহমান, সাধারণ সম্পাদক মো:ওয়ালিউর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শওকত হায়াত প্রধান বাবু, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, বিএনপি নেতা মাহাফুজুর রহমান মিলন সহ পাটগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, তাহলেই দেশের মানুষের মনমানসিকতা এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা চাই না এদেশে আর কোন ফ্যাসিবাদ আসুক। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষ ভাগ্যবান, যখনই আমাদের ঘাড়ে কোন অপশাসন, দু:শাসন চেপে বসে তখনই এদেশের উদীয়মান তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে অপশাসনকে বিতাড়িত করে। কিন্তু আর কত এভাবে চলবে? আমরা বায়ান্ন,উনসত্তর, একাত্তর, নব্বই আবার চব্বিশে রক্ত দিয়েছি আর কত রক্ত দেবে মানুষ। মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,আমরা ক্ষমতায় যাইনি জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সে দায়িত্ব পালন করে যেতে চাই।তিনি বলেন, জনগণ ও পুলিশের সম্পর্ক হবে বন্ধুত্বের। দেশের আইনশৃঙ্খলা ঠিক না থাকলে গণতন্ত্র, উন্নয়ন কোনটাই ঠিক থাকবে না।আইনশৃঙ্খলাটা হলো উন্নয়ন ও গণতন্ত্রের প্রথম কাজ।তিনি আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষ্যেমাদক,জুয়া, ক্যাসিনো, যৌতুক ও বাল্যবিবাহ সহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ