শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

এইচ.এস.সি. পরিক্ষার্থীকে অপহরণ করে হত্যার চেষ্টা ।

রিপোটারের নাম / ৭০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এইচএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীকে অপহরণ করে চেতনানাশক খাইয়ে হত্যা চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। বর্তমানে ওই শিক্ষার্থী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভুক্তভোগীর নাম রিয়াদ মিয়া (১৯)। তিনি তিল্লা গ্রামের হোসেন খলিফার ছেলে এবং ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচ এস সি পরিক্ষার্থী ।

 

পরিবারের অভিযোগ, রিয়াদ দীর্ঘদিন ধরে স্থানীয় সজলের সিরামিক্স দোকানে কাজ করতেন। তবে এইচএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য কিছুদিন আগে চাকরি ছেড়ে দিলে দোকান মালিক ও তার অনুসারীদের পক্ষ থেকে রিয়াদ ও তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল।

 

ঘটনার পর রিয়াদের পরিবার রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। পরিবারের সদস্যরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

 

রাঙ্গাবালী থানার ( এসআই) মো: রহিম জানান এই বিষয় সাধারণ ডাইরি করা রয়েছে, এবং তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ