শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই ম্যাচে বাহরাইনের কাছে হেরেছে বাংলাদেশ

রিপোটারের নাম / ৫৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ের প্রস্তুতির জন্য বাহরাইনে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। গতকাল রাতে বাহরাইন অ-২৩ দলের বিপক্ষে ২-৪ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। যদিও প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ ও বাহরাইন অ-২৩ দলের মধ্যকার ম্যাচটি ফিফা টায়ার-২ ম্যাচের স্বীকৃতি পেয়েছে। দুই দল ম্যাচটি ক্লোজড ডোর করায় ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। নানা মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। প্রথম ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ২ গোল দিয়েও চার গোল হজম করেছে।

 

 

বাফুফে শনিবার সকালে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া দিয়েছে। তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেয়ার জন্য।’

বাংলাদেশ অ-২৩ দল বাহরাইন থেকে ঢাকা ফেরার কথা আগামীকাল। ঢাকায় কয়েক দিন অনুশীলন করে ভিয়েতনামে রওনা হবেন জায়ানরা। ঢাকা থেকে কিউবা মিচেল আর ফাহমিদুল ইতালি থেকে ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে। এএফসি অ-২৩ টুর্নামেন্টে বাফুফে এবারই প্রথম এত জোর দিয়েছে। আগে কখনো এই দলকে প্রস্তুতি ম্যাচ খেলতে বিদেশে ক্যাম্প ও ম্যাচ খেলানো হয়নি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ