শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে সিটি রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৮৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : করোনা ভাইরাসের নতুন ও মারাত্মক ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি প্রতিরোধে চট্টগ্রামে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম সিটি ইউনিট। এ কর্মসূচির অংশ হিসেবে আগ্রবাদ মোড় ও আশেপাশের এলাকায় দিনব্যাপী লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এক্সবিবি পূর্বের চেয়ে বেশি সংক্রামক। এর মোকাবেলায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে, তবে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।” তিনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
সিটি রেড ক্রিসেন্টের যুব প্রধান আ.ন.ম. তামজীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট এর কার্যকরী পর্ষদের সদস্য নিজাম উল আলম খান, জিয়াউল হক সোহেল, মোঃ মেহেদী হাসান রায়হান, ফারাহনাজ মাবুদ সিলভী, মোঃ এনামুল হক, যুব উপ-প্রধান (২) মোজাহিদুল ইসলাম রানা এবং দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান রকিবুল ইসলাম।
এই কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের শতাধিক স্বেচ্ছাসেবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। সভাপতি ও যুব প্রধান জানান, এ ধরনের কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিচালিত হবে।
বিগত সময়ে করোনা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের নিরলস ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল বলেও অনেকেই মন্তব্য করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ