শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কানাডা ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর দিল কানাডা সরকার।

রিপোটারের নাম / ৫৭৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এইচটি বাংলা ডেস্ক :কানাডা সরকারের বিভাগ অভিবাসন, শরণার্থী ও কানাডার নাগরিকত্ব (আইআরসিসি) বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রে অ্যাপয়েন্টমেণ্টের ব্যাপক চাহিদার কারণে জারি করা বায়োমেট্রিক নির্দেশনাপত্র (বিআইএল) এবং পাসপোর্ট জমা দেয়ার চিঠির মেয়াদ সাময়িকভাবে আরও ৩০ দিন বাড়িয়েছে।

শুক্রবার বিষয়টি ভিএফএস গ্লোবালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান। মুখপাত্র বলেন, আবেদনকারীদের ক্ষেত্রে এর অর্থ হলো- তাদের আইআরসিসি বিআইএল বা পাসপোর্ট অনুরোধপত্রটি চিঠিতে উল্লিখিত মেয়াদ শেষ হওয়ার তারিখের পরে আরও ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারী এই বর্ধিত মেয়াদের পরেও অ্যাপয়েন্টমেণ্টের সময়সূচি নির্ধারণ করতে বা তাদের পাসপোর্ট জমা দিতে অক্ষম তাদের নতুন বিআইএল বা পাসপোর্ট জমা দেয়ার চিঠির অনুরোধ করার জন্য আইআরসিসির সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন। যে কোনো নতুন ইস্যু কেবলমাত্র ৩০ দিনের জন্য বৈধ হবে।

 

মুখপাত্র বলেন, আমরা আবেদনকারীদের তাদের ভ্রমণের পরিকল্পনা করার এবং শেষ মুহূর্তের ভিড় এড়ানোর জন্য তাদের কানাডা ভিসা বা পারমিটের জন্য আগাম আবেদন করার আহ্বান জানাচ্ছি।

আইআরসিসি কানাডা সরকারের বিভাগ, যা কানাডায় অভিবাসন, শরণার্থী এবং কানাডার নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলো দেখে থাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ