শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

কুমিল্লা ও ফেনী জেলার পুলিশ সুপার’দ্বয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৪১৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

এইচটি বাংলা ডেস্ক :চট্টগ্রাম রেঞ্জাধীন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান,বিপিএম(বার) সিলেট জেলার পুলিশ সুপার পদে এবং ফেনী জেলার পুলিশ সুপার জনাব জাকির হাসান, পিপিএম বগুড়া জেলার পুলিশ সুপার পদে বদলীর আদেশ প্রাপ্ত হয়েছেন।

এ উপলক্ষ্যে আজ ০৩ জুলাই ২০২৪খ্রি. চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাঁদের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম(বার), পিপিএম।

অনুষ্ঠানে বিভিন্ন পদবীর সহকর্মীগণ বিদায়ী অতিথিদের বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করেন। তাদের বক্তব্যে বিদায়ী কর্মকর্তাদ্বয় বহুমুখী গুণাবলি সম্পন্ন অত্যন্ত দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে মূল্যায়িত হন।

ডিআইজি মহোদয় তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বিদায়ী সম্ভাষণ জানান।

বিদায়ী কর্মকর্তাদ্বয় তাদেরকে আন্তরিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। মান্যবর ডিআইজি মহোদয়ের তত্ত্বাবধানে দায়িত্ব পালনকালে লব্ধ জ্ঞান ভবিষ্যৎ চলার পথের পাথেয় মর্মে বর্ণনা করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান, আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) জনাব শাহজাদা মো: আসাদুজ্জামানসহ, পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব সঞ্জয় সরকার, পুলিশ সুপার (অপারেশনস্-অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব নেছার উদ্দীন আহমেদ পিপিএম-সেবা, পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব সফিজুল ইসলাম এবং রেঞ্জাধীন ১১ জেলা ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ