শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে (এবি) পার্টির বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

রিপোটারের নাম / ২৫২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

 

 

কাজি মোঃ আজিজ উদ্দিন ,বান্দরবান প্রতিনিধি : সাম্প্রতিক আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেনাবাহিনীর সদস্যদের চাকর-বাকর বলা ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সংবাদ সম্মেলনে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবুল কালাম, সিনিয়র সহ সভাপতি মোঃ আলম, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার সভাপতি শামসুল হক শামু ও সাধারণ সম্পাদক এরশাদ চৌধুরী সহ প্রমুখ।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলে, আমার বাংলাদেশ (এবি) পার্টিও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ক্যান্টনমেন্ট দখল করার হুমকির প্রতিবাদ জানায়। তিনি আরো বলেন, শুধু সেনাবাহিনী বলে নয়, যেকোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার সময়েও ন্যূনতম সৌজন্য বজায় রাখা উচিত। সুতরাং ক্যান্টনমেন্ট দখল এর মত ভয়ানক দুঃসাহস ও সেনাবাহিনীকে নিয়ে এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্ল্যেখ্য, গত ২৪ মার্চ ২০২৫ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সেনাবাহিনীর সদস্যদের তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে চাকর-বাকর সম্বোধন করেন এবং ক্যান্টনমেন্ট দখল করার হুমকি প্রদান করেন, যা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ