শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

খাগরিয়া ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটির স্বাগত জুলুস সম্পন্ন

রিপোটারের নাম / ৫৫৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

মুহাম্মদ আরফাত হোসেন: আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটি খাগরিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুসে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে স্বাগত জুলুসটি খাগরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে খাগরিয়া ইসলামিয়া (আফছারিয়া) সুন্নিয়া দাখিল মাদ্রাসার হল রুমে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল আহলে সুন্নাত ওয়াল জমা’আত লিয়াজোঁ কমিটি খাগরিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাও. শাহ আলম তাহেরীর সভাপতিত্বে মাও. ইসহাক ও মাও. দিদারুল আলম আলকাদেরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন চাগাচর মুছাবিয়া নছিমিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মোসলেম উদ্দীন নেজামী। আলোচনায় অংশনেন, মাষ্টার মুহাম্মদ আয়ুব আলী, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবদুল আল হোসাইন, মাও. মো. আবু তালেব মঈনী, মাও. মুহাম্মদ জানে আলম নেজামী, মাও. আবু নাঈম রেজভী, মাও. মুখতার হোসাইন শিবলী, মুহাম্মদ মোরশেদুল আলম। ছাত্রসেনা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোসলেহ উদ্দীন, মো. মাসুদ আলম, জোবায়ের মুহাম্মদ জিসান প্রমুখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. রমিজ আহমদ ছমদী।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;