শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

গাজায় অভিযান আরো জোরদার করতে হাজার হাজার রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরাইল।

রিপোটারের নাম / ৪২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের মুক্তিকামী হামাস যোদ্ধাদের নিয়ন্ত্রিত গাজায় অভিযান আরো জোরদার করতে হাজার হাজার রিজার্ভ সৈন্যকে তলব করেছে ইসরাইল।

সোমবার টাইমস অব ইসরাইলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে।

ইসরাইলি এক কর্মকর্তা ‘টাইমস অব ইসরাইল’কে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযান জোরদারের মূল লক্ষ্য হচ্ছে গাজাকে পুরোপুরি দখলে নেয়া।

এদিকে হিব্রু মিডিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরাইল। এর আগে বন্দীদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সাথে আলোচনা প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

রোববার ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের কথা জানান।

জামির বলেন, চলতি সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ ও তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সৈন্যকে খসড়া আদেশ পাঠাচ্ছি। আমরা আমাদের পণবন্দী লোকদের মুক্তি ও হামাসকে পরাজিত করতে চাপ আরো বাড়াচ্ছি।

হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুঁশিয়ার বার্তাও দেন ইসরাইলি সেনাপ্রধান। এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। বার্তা সংস্থা এএফপির হিসাবে, বর্তমানে ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে গাজার ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।

বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরাইল।

গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ

;