শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত।

রিপোটারের নাম / ৬৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।সপ্তাহব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় ফুটবল, লুডো, ই-ফুটবল, উনো এবং আরও বেশ কিছু আকর্ষণীয় খেলা। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উদ্দীপনায় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে উঠেছিল উৎসবমুখর।

ফাইনাল পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রোক্টর মো. রাশেদ খান মিলন। তিনি টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ-এর এমন সৃজনশীল ও প্রাণবন্ত আয়োজনের প্রশংসা করে বলেন—“শিক্ষার্থীরা যদি সিনিয়রদের পরামর্শ ও ক্লাবের দিকনির্দেশনা মেনে এগিয়ে যায়, তাহলে তাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। এমন আয়োজন শিক্ষার্থীদের একতা, নেতৃত্ব ও শৃঙ্খলার প্রতীক।”

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাসুম। তিনি বলেন,

“টেক্সটাইল ক্লাব সবসময়ই পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গর্ব। ক্লাবের এমন সুন্দর আয়োজন দেখে আমি গর্বিত। আশা করি ভবিষ্যতের প্রতিটি আয়োজন আরও সফল ও সুসংগঠিত হবে।”

অনুষ্ঠানে ক্লাবের বর্তমান কমিটির পাশাপাশি উপস্থিত ছিলেন বিগত এক্সিকিউটিভ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, যারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারীদের উদ্যম ও দলীয় চেতনার প্রশংসা করেন।

বর্তমান কমিটির সভাপতি নুরুল আফসার খালেদ বলেন,

“এই আয়োজন শুধু একটি ক্রীড়া অনুষ্ঠান নয়, এটা আমাদের ঐক্য, ভালোবাসা ও পরিশ্রমের প্রতিচ্ছবি। শেষে বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সিলভার স্পন্সর ডেল্টা ইমিগ্রেশন-কে, যাদের সহযোগিতায় এই আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।”

সিনিয়র সহ-সভাপতি সুরেন্জ্ঞিত বিশ্বাস বলেন,

“আমরা চেয়েছি সবাই একসাথে আনন্দ করুক, শিখুক এবং দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তুলুক। টেক্সটাইল ক্লাব সবসময়ই সেই মনোভাবকে এগিয়ে নিতে চায়।”

সাধারণ সম্পাদক মোরশেদ আহসান বলেন,

“এই কার্নিভাল ছিল আমাদের দলীয় কাজের বাস্তব উদাহরণ। প্রত্যেক সদস্যের সহযোগিতায় আমরা এমন সুন্দরভাবে এই আয়োজন সম্পন্ন করতে পেরেছি।”

টেক্সটাইল স্পোর্টস কার্নিভাল ২০২৫ আয়োজনের মাধ্যমে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আবারও প্রমাণ করেছে— শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।

এই কার্নিভাল কেবল খেলাধুলা নয়, বরং ছিল টেক্সটাইল পরিবারের আনন্দ, ঐক্য এবং বন্ধনের এক সুন্দর উদযাপন।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;