শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামে শুরু হলো যুব রেড ক্রিসেন্টের দুইদিনব্যাপী “১ম ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫”

রিপোটারের নাম / ৪৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ১৯ তারিখ শুক্রবার নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় অবস্থিত এশিয়ান স্পোর্টস জোনে শুরু হলো দুইদিনব্যাপী চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ১ম যুব রেড ক্রিসেন্ট ফুটব্যাটেল টুর্নামেন্ট – ২০২৫ শুভ উদ্বোধন করা হয় এবং ২০ তারিখ রোজ শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আওতাধীন

নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে ফুটবল এবং ব্যাডমিনটন—এই দুটো বিভাগে শতাধিক ক্রীড়া প্রতিযোগি দলসমূহ অংশগ্রহণ করছে। প্রথম দিনে উৎসবমুখর আমেজে প্রতিযোগী, দলসমূহ এবং রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের ইউনিট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ বলেন—“যুব স্বেচ্ছাসেবকদের সামাজিক কাজের পাশাপাশি ক্রীড়া মনোভাব এবং টিম বন্ডিং এর চর্চা অত্যন্ত প্রয়োজনীয়।”

 

এসময় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি জনাব গোলাম বাকী মাসুদ, ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, নিজাম উল আলম খান, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই এর সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ , চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান আ.ন.ম তামজীদ, প্রশাসন, সংগঠন ও নিয়োগ প্রধান দীপ্ত ভট্টাচার্যসহ শতাধিক যুব স্বেচ্ছাসেবক, সিনিয় যুব স্বেচ্ছাসেবক এবং প্রতিযোগিতার দলসমূহ।

 

টুর্নামেন্টটি “কিক ফর কাইন্ডনেস” স্লোগানে উদ্বোধন ঘোষণা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ