শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রাম চান্দগাঁওয়ে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ 

রিপোটারের নাম / ৫৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে থেমে থেমে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

সূত্র জানায়, রোববার ভোটকেন্দ্রে যেতে ভোটাদের বাধা দেন বিএনপির কর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফের জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কিছুটা পিছু হটে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র‍্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সাঁজোয়া যান ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর দুইটি টহল দলকেও আনা হয়। এতে পিছু হটে বিএনপির নেতাকর্মীরা। এ সময় র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করে বিএনপির কর্মীরা। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

এ সংঘর্ষে আহত ও আটকের বিষয়ে জানতে বিকেলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ