শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে অধ্যক্ষ মোঃ জসিম-রুহুল আমিন -বোরহান উদ্দীন পূর্ণ প্যানেলে বিজয়ী

রিপোটারের নাম / ৭৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩

মোঃ জহির উদ্দিন বাবর বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল গত ২জুন এম এ আজীজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবদুল মালেক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি প্রফেসর সন্তোষ কুমার চৌধুরী, রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী,জেলা শিক্ষা অফিসার মোঃ ফরিদুল আলম হোসাইনি।কাউন্সিল সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদিপা দত্ত,পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোজাম্মেল হক, নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিক উদ্দীন, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত,গহিরা কলেজের অধ্যক্ষ ডঃ এ টি এম শাহ আলম,মোঃ রুহুল আমিন খাঁন,মোঃ কামাল উদ্দীন,মোঃ জসিম উদ্দিন,মোঃ নুরুল আবছার,অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন,ফজিলাতুন্নেছা ডলি প্রমূখ।কাউন্সিল সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব,অডিট রিপোর্ট উপস্থাপন এবং বাস্তবায়িত প্রোগ্রাম অনুমোদন শেষে সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে কাউন্সিল শেষ করা হয়।২য় পর্বে গোপন ব্যালটের মাধ্যমে উপস্থিত কাউন্সিলররা ৩ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করেন।এই নির্বাচনে সহসভাপতি, কমিশনার,কোষাধ্যক্ষ ও সম্পাদক সহ ১৩টি পদে ২৭জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে অধ্যক্ষ ডঃ এ টি এম শাহ আলম,অধ্যক্ষ মোঃ রফিক উদ্দীন, অধ্যক্ষ এ কে এম ফজলুল হক,অধ্যক্ষ আবদুল কাদের,অধ্যক্ষ সমির কান্তি দাস,কমিশনার পদে অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন,কোষাধ্যক্ষ পদে মোঃ রুহুল আমিন খাঁন, সম্পাদক পদে অধ্যাপক এ জেড এম বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ এনাম, গ্রুপ সভাপতি পদে অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব,অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দীন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি পদে ফজিলাতুন্নেছা ডলি ও মোঃ এমরানুল ইসলাম।


এই ক্যাটাগরির আরো সংবাদ