শিরোনাম
শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানুষ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে। পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ বিএমএসএস’র কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী পোরশায় মেইন সড়ক থেকে ইউনিয়ন পরিষদ ও স্কুল- আ্যান্ড কলেজে যাওয়ার রাস্তা বেহাল,দ্রুত সংস্কারের দাবি। পাটগ্রামে ওয়ারিয়র্স অফ জুলাই ফাউন্ডেশন এর উদ্যোগে মাসব্যাপী আন্ত: বিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম শিল্পকলায় ১৭ আগষ্ট টেলিফিল্ম ‘জান্নাত’র প্রদর্শনী

রিপোটারের নাম / ৭৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

 

মোঃশাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে আগামী বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হবে প্রয়াত অভিনয়শিল্পী শাহীনুর সারোয়ার স্মরণে জীবদ্দশায় তারই অভিনীত সর্বশেষ পূর্ণাঙ্গ কাজ ‘জান্নাত’ টেলিফিল্মের প্রদর্শনী। সেই সাথে মঞ্চে ও চলচ্চিত্রে ব্যাপক ভূমিকা-অবদান রাখার স্বীকৃতস্বরূপ শাহীনুর সারোয়ারকে আজীবন শিল্পী সম্মাননা (মরণোত্তর) প্রদান অনুষ্ঠান। আ-কার ই-কার চলচ্চিত্র এ প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে।

 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাহিত্য ও সংস্কৃতি জগতের গণ্যমান্য ব্যক্তিরা। সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়। টেলিফিল্ম ‘জান্নাত’ এর দুটি প্রদর্শনী হবে বিকাল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।

আহমেদ কামাল অফতাবের রচনা ও আশরাফুল করিম সৌরভ পরিচালিত টেলিফিল্ম ‘জান্নাত’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত শাহীনুর সারোয়ার, সাবিরা সুলতানা বীণা, শামীম আহমেদ, শেখ আনিস মঞ্জুর সেন্টু, তৌহিদ হাসান ইকবাল, শাহীন চৌধুরী,মোশারফ ভূঁইয়া পলাশ, ঋতুপর্ণা সেনগুপ্ত, রামিতা ভৌমিক, রূপায়ণ বড়ুয়া, নাসরিন আক্তার হীরা, মো. ফোরকান, জুয়েনা আফসানা, বিপ্লব ভট্টাচার্য্য, বনানী শেখর রুদ্র, তুলি, বাপ্পী হায়দার, পূর্ণিমা, তাসনুভা শাওরিন, বিকিরণ বড়ুয়া, আশিক আরেফিন, মিরাজ, ফরহাদ শাহরুখ, বীণা দাশগুপ্তা, বড়ুয়া সীমান্ত, মুরাদ হাসান, সাদিয়া করিম, জান্নাতুল পিংকী, মান্নান হিমেল, আবদুল্লাহ চিশতি, সালমা, মামুন খান রাহী, রাবেয়া জামান এঞ্জেলা, জেমিমা খাঁন, আহনাফ আল আরাফ, প্রিয়াঙ্কা, সানজারাহ, প্রাচী, মালিহা, সুহিতা সায়েদা, জয়শ্রী সরকার পূর্ণিমা, ইলমা, অদ্বিতিয়া দে, ইতি, ইয়াসমিন, সুমাইয়া, সাফিয়া, ফারজানা, নীলুফার ইয়াসমিন, সালমা আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে শিল্প-সাহিত্য অনুরাগী, চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের আমন্ত্রণ জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ