শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া মাদ্রাসার এতিমখানা ও হেফজখানার নতুন ভবন উদ্বোধন

রিপোটারের নাম / ৪৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আরফাত হোসেন: আন্জুমান- এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার এতিমখানা ও হেফজখানার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ২১ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে এতিমখানা ও হেফজখানার নতুন ভবন উদ্বোধন করেন আন্জুমান রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নবনির্বাচিত প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মুহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দিন সবুর, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সিনিয়র সহ- সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোজাফফর আহমদ, উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক শরফুউদ্দিন চৌধুরী কাজল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আমির হোসেন চৌধুরী, সহ- সভাপতি আবুল খায়ের মেম্বার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, অর্থ সম্পাদক ডা. ফরিদ আহমেদ, মুহাম্মদ মোস্তাক, মনির আহমদ, মুহাম্মদ আলী, আবদুর রাজ্জাক, মুহাম্মদ আবু তাহের। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ- সুপার সৈয়দ মাওলানা মুহাম্মদ রবিউল হোসাইন জালালী, সিনিয়র শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মিসবাহ উদ্দিন, হাফেজ আবদুল্লাহ, মুহাম্মদ সাকিব, জালাল উদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;