শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

চন্দনাইশে পিক-আপসহ গরু চোর আটক

রিপোটারের নাম / ৫৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেনঃ সম্প্রতি চন্দনাইশে কিশোর গ্যাংকের তৎপরতায় ছিনতাই, চুরি বৃদ্ধি পেয়েছে। গত ২৫ মে দিবাগত গভীর রাতে পৌরসভার আবু তালেব মুন্সি বাড়ী এলাকায় গরু চুরির প্রস্তুতিকালে নাম্বার বিহীন পিক-আপসহ চকরিয়ার জাকির হোসেনের ছেলে গাড়ির হেলপার মো. শাহেদকে (৩১) স্থানীয় জনগণ আটক করে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত গরু চোর ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃত শাহেদ স্থানীয়দের বলেছেন, গাড়ির মালিক একই এলাকার শওকত তাকে এবং আরেকজনকে ভাড়া করে নিয়ে আসে। থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেছেন, জনগণ কতৃক ধৃত একজন ও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে চুরি সংগঠিত হওয়ার আগে জনগণ আটক করেছে। অন্যান্য চুরির মামলায় আটক দেখিয়ে রিমান্ডে এনে তথ্য বের করার চেষ্টা করবেন বলে জানান।

এদিকে গত ২৪ মে রাতে উপজেলার পাঠানীপুল এলাকায় পানীয় সরবরাহকারী কোম্পানী সানাফ এন্টারপ্রাইজের ম্যানেজার আবদুল জব্বার ও টেম্পু চালক মো. নাসিরকে মারধর করে নগদ ২ লাখ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করে। আটককৃতরা চন্দনাইশের বিভিন্ন এলাকার কিশোর বয়সের। এদের পিছনে কে কাজ করছে বিষয়টি খুঁজে বের করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। এদিকে গত ২২ মে ভোর রাতে পৌরসভার বুলা তালুক এলাকার মুদির দোকান শুক্কুর স্টোরের শার্টার ভেঙ্গে দোকানে থাকা কোল্ড ডিংক ভর্তি ফ্রিজ, ৩৫ বস্তা চাউল, ৩০০ পিছ ডিম, ২ ও ৫ লিটার ওজনের ৩০ বোতল সয়ামিন তৈল, ৫০ প্যাকেট গুড়ো দুধ, চিনি, ডাল, সাবান হুয়েল পাউডার, মোবাইল সেট, ক্যাশ বক্সে থাকা নগদ ৭০ হাজার টাকাসহ সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে দোকানের মালিক আবদুল শুক্কুর বাদী হয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ