শিরোনাম
পাটগ্রামে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ চায়না দোয়ারী জাল জব্দ চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন মাইলফলক: ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

চন্দনাইশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ৫৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি উত্তর হাশিমপুর শাখার উদ্যোগে আওলাদে রাসূল (দ:) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:)’র ৯৫ তম খোশরোজ শরীফ উপলক্ষে পবিত্র মিলাদ মাহফিল, খতমে কোরআন ও ৪০ জন কোমলমতি শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকালে উত্তর হাশিমপুর ভাই খলিফা পাড়াস্থ মাঠে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি উত্তর হাশিমপুর শাখার সভাপতি মো. সুলতান আলমের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মো. ইয়াকুব সওদাগর, বিশেষ অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান শাহিদা আক্তার। আলোচনায় অংশ নেন, শওকত ওসমান টিপু, মো. হাবিবুর রহমান, কে. এম. তসলিম হোসেন, মো. আনোয়ার প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. মো. হামিদ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ