শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

চন্দনাইশে হামলার শিকার সাংবাদিককে দোহাজারী পৌরসভার আর্থিক অনুদান

রিপোটারের নাম / ৭০৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ দোহাজারী পৌরসভায় মাটি দস্যু ও পাহাড় খেকোদের হামলার শিকার গুরুত্বর আহত সাংবাদিক আয়ুব মিয়াজীকে আর্থিক অনুদান প্রদান করেছেন দোহাজারী পৌর প্রশাসক মাহমুদা বেগম। ১১ এপ্রিল দোহাজারী পৌরসভা কার্যালয়ে আয়ুব মিয়াজী’র ভাই আরিফ মিয়াজী’র হাতে ১০ হাজার টাকার চেক তুলেন দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা সামছুদ্দিন, প্রকৌশলী মো. নাঈমু উদ্দিন, হিসাব রক্ষক  মো. জাহাঙ্গীর আলম, সহায়ক সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা জমির উদ্দিন প্রমূখ।

উল্লেখ্য যে গত ৪ এপ্রিল দুপুরে চন্দনাইশে কর্মরত সাংবাদিক আয়ুব মিয়াজীকে তার ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে গিয়ে একদল সন্ত্রাসী দোতলায় মারধর করে গুরুতর আহত করে এক পর্যায়ে তাকে দোতলা থেকে নিচে ফেলে দিলে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার কথা বলেন চিকিৎসকরা। তবে আর্থিক সংকট থাকায় উন্নত চিকিৎসা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানান তার পরিবার।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;