শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চুনারুঘাটে নালুয়া চা বাগানে অনুষ্ঠিত হলো আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সম্মেলন।

রিপোটারের নাম / ৩৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

 

বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান আড়ংবিল ফুটবল মাঠ ( ২০ শে এপ্রিল) রবিবার সকল ১১ ঘটিকার সময় জাতীয় পকাকা উত্তোলন ও শ্রীমদভগবত গীতা পাঠ এর মাধ্যমে “আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের আঞ্চলিক রং সভা ২০২৫ ইং অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানটি ২ ভাগে ভাগ করা হয়েছিলো।

প্রথম অধিবেশনে দিলু মুন্ডার সভাপতিত্ব এবং সবুজ মুন্ডা ও সুরেন মুন্ডার সঞ্চালনায় মুন্ডাদের নিজ সমাজের ভাষা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে নিজেস্ব ভাষায় সমাজিক আলোচনা সভা অনুষ্টিত হয় । তুলে ধরা হয়েছিলো মুন্ডা সমাজের বিভিন্ন সমাজিক সংশোধনীয় আর কিছু নতুন সংস্কার । উক্ত অনুষ্টানে ১২ বিশিষ্ট একটি মুরব্বীদের কমিটি গঠন করা হয়। আঞ্চলিক বৃহত্তর সিলেটের মুরব্বীদের নির্বাচনে মাধ্যমে বিজয় মুন্ডাকে এলাকায় মুরব্বীর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রধান করেন নালুয়া চা বাগানের বাগান ব্যবস্থাপক সাহেব – ইখতিয়ার এনাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি – স্মারণ মুন্ডা, সেক্রেটারি – লক্ষণ মুন্ডা, সহকারী ব্যবস্থাপক সাহেব – সাব্বির আহমেদ, কানাইলাল মুন্ডা, উদয় মুন্ডা, বিজয় মুন্ডা, বিপন মুন্ডা, শাওন মুন্ডা, আকাশ মুন্ডা প্রমূখ।

 

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে মুরব্বী প্রধান বিজয় মুন্ডার সভাপতিত্বে এবং মনি মুন্ডা ও বিরেন্দ্র মুন্ডার উপস্থাপনায় শুরু হয় অনুষ্টানের ২য় অধিবেশন । বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের গড়ে উঠার পেছুনের কষ্টদায়ক ঘটনাগুলো উপস্থিত সকলের হৃদয়ে বিধস্ত করেছে। এসময় উপস্থিত বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের – কৃষ্ণা মুন্ডা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের – মনি মুন্ডা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের – স্বপ্না মুন্ডা, এশিয়া ইউনিভার্সিটি ফর উইমেনের – মনি মুন্ডা পূর্ণিমা, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের – মাখন মুন্ডা ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির – দিপক মুন্ডা উনাদের ৮ জনের মাঝে বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ২ নং আহম্মাদাবাদ ইউনিয়ের চেয়ারম্যান – জাকির হোসেন পলাশ, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক – রামেশ্বর ভূমিজ, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক – স্বপন মুন্ডা, মুন্ডা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও সেক্রেটারি – স্মারণ মুন্ডা ও লক্ষণ মুন্ডা, ইউনিয়নের ওয়ার্ড মেম্বার – রতন মুন্ডা ও আব্বাস উদ্দিন, নালুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক – হরেন্দ্র উরাং, সমাকান্ত মুন্ডা, বিপন মুন্ডা প্রমূখ।

 

সন্ধ্যা ৬ টায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় এসময় ১৩ টি নৃত্যৎ দল অংশগ্রহণ করে। রাত ৮ টায় নালুয়া মুন্ডা সম্মেলনের সমাপ্ত ঘোষনা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ