শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

ছাত্রলীগের পাল্টা-পাল্টি মিছিলকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগ সভাপতির উপস্থিতিতে হামলা!আহত-১০

রিপোটারের নাম / ৫৬৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

 

অনলাইন ডেস্ক  : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগের পাল্টা-পাল্টি মিছিলকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনে হামলার ঘটনা ঘটে।

জানা যায় ছাত্রলীগনেতা রহমত উল্লাহ রাহাত,বেলায়েত মিয়াজী ও এস এম স্বপনের নেতৃত্বে বিএনপি-জামায়াতের অপরাজনীতি,সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুক্রবার বিকেলে করবে বলে একটি ব্যানার সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে।অপর দিকে পেরিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ পরান মজুমদার ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম পরাগের নেতৃত্বে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল করবে বলে ব্যানার সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে তাদের নেতা কর্মীরা এবং তারা সকাল বেলা তা পরিবর্ত করে নতুন বাজেটকে স্বাগত জানিয়ে মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল(লোটাস কালাল)কে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিলের ব্যানার সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোষ্ট করে।

 

শুক্রবার বিকেলে রহমত উল্লাহ রাহাত,বেলায়েত মিয়াজী ও এস এম স্বপনের নেতৃত্বে পেরিয়া বাজার থেকে মিছিল শুরু করে ইউনিয়ন পরিষদ মাঠে আসে,পুনরায় পেরিয়া বাজারে যাওয়ার পথে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সামমেই পেছন থেকে ইট পাটকেল ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে।হামলার খবর শুনে অত্র ওয়ার্ডের মেম্বার বাবুল গাজী ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এমন সময় জাকারিয়া ইসলাম পরাগ বাবুল গাজীর উপর রামধা দিয়ে হামলা করে।এতে প্রায় দশজন আহত হয়।

 

এবিষয়ে ছাত্রলীগনেতা রহমত উল্লাহ রাহাত বলেন;আমাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল পেরিয়ায় দিয়েছি,আর তারা শ্রীফলিয়া বাজার দিয়েছে। আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ মাঠ থেকে যাওয়ার পথে পেছন থেকে উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ পরান মজুমদার ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম পরাগের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করে আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং মাননীয় অর্থমন্ত্রী ও উপজেলা নেতৃবৃন্দ দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই সঠিক তদন্তের মাধ্যমে এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকে সাংগঠনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি করছি।

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল বলেন;আমরা পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে মিছিল করছি,এমন সময় রহমত উল্লাহ রাহাতের নেতৃত্বে কিছু বিএনপি-জামায়াত সমর্থিত লোক আমাদের মিছিলে হামলা করে এতে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহপরান মজুমদারসহ প্রায় ১০ জন আহত হয়।

নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন;আমি ঘটনাটি সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি, এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।


এই ক্যাটাগরির আরো সংবাদ