শিরোনাম
একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কা অটোরিকশায়, প্রাণ গেল মা-মেয়ের  

রিপোটারের নাম / ৩৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন,নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো দুজন।

শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আবদুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২০) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর দিকে আসছিল। অটোরিকশাটি আমিন বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আশপাশের লোকজন অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মা-মেয়েকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে তবে ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাটি নিয়ে কাজ করছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;