শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

ট্রাম্পের প্রশাসনের বিশ্বের ৪৩টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা ।

রিপোটারের নাম / ৩২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের ৪৩টি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে।

 

নিউইয়র্ক টাইমস ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার চেয়েও ব্যাপক হতে পারে। যদিও নিউইয়র্ক টাইমস ৪৩টি দেশের কথা উল্লেখ করেছে, রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ৪১টি দেশ এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

 

এই নিষেধাজ্ঞা তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে

১. সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা: প্রথম ভাগে ১০টি দেশ রয়েছে, যাদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রয়টার্সের মতে, এই তালিকায় রয়েছে আফগানিস্তান, ইরান, সিরিয়া, কিউবা এবং উত্তর কোরিয়া। তবে নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, এই পাঁচ দেশ ছাড়াও ভুটান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ভেনিজুয়েলা এবং ইয়েমেনও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

 

২. আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা: দ্বিতীয় ভাগে পাঁচটি দেশ রয়েছে, যাদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় রয়েছে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান। নিউইয়র্ক টাইমসের মতে, এই তালিকায় আরও যুক্ত হতে পারে বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন এবং তুর্কমিনিস্থান। এই নিষেধাজ্ঞার ফলে এসব দেশের পর্যটক এবং শিক্ষার্থীদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে প্রভাব পড়তে পারে।

 

৩. ৬০ দিনের সময়সীমা: তৃতীয় ভাগে রয়েছে ২৬টি দেশ (রয়টার্সের মতে) বা ২২টি দেশ (নিউইয়র্ক টাইমসের মতে)। এই দেশগুলোর নাগরিকদের মার্কিন ভিসা আংশিকভাবে স্থগিত করা হতে পারে। তবে এই দেশগুলো যদি ৬০ দিনের মধ্যে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়ার ঘাটতি দূর করতে কার্যকর ব্যবস্থা নেয়, তাহলে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হবে।

 

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক ভ্রমণ ও সম্পর্কের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। বিশেষ করে, যেসব দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা বা ব্যবসা-বাণিজ্যের জন্য নিয়মিত যাতায়াত করেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞা বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ