শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

তালা শালিখায় দাদিকে জবাই করে হত্যা করেছে কলেজ পড়ুয়া ছাত্র হানিফ শেখ। 

রিপোটারের নাম / ৩৪৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার  তালার শালিখা গুচ্ছ গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাদি ছকিনা বেগম ৭০ কে জবাই করে হত্যা করেছে নিজ পৌত্র কলেজ পড়ুয়া ছাত্র হানিফ শেখ।

শুক্রবার ১ নভেম্বর সকাল অনুমানিক ১১ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছ গ্রামে এই নিশংস ঘটনা ঘটেছে।ঘটনাস্থল থেকে খুনি হানিফ শেখকে গ্রেফতার করেছেন তালা থানা পুলিশ।গ্রেফতারকৃত হানিফ শেখ (২৩) উপজেলার শালিখা গুচ্ছ গ্রামের মশিয়ার শেখের ছেলে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা জানান, নিহত ছকিনা বেগম এর কাছ থেকে পৌত্র হানিফ শেখ টাকা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে এই ঘটনার জন্ম হয়েছে। দাদি ছকিনা বেগম পৌত্র হানিফ কে টাকা না দিতে চাওয়ায় ঘর থেকে ছুরি নিয়ে এসে দাদি কে গলা কেটে জবাই করে হত্যা করেছে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, ছকিনা বেগম অসুস্থ ছিল। পৌত্র হানিফ একজন শিক্ষিত ছেলে সে অনার্স পড়ে,তার দ্বারা এমন ঘটনা খুব দুঃখজনক ব্যাপার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন সারা দিন নেশা করে নেশার টাকা জোগাতে দাদিকে জবাই করে হত্যা করেছে হানিফ শেখ। এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পুত্রবধূ ও স্বজনরা।

 

এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে তালা থানা ওসি তদন্ত ফারুক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ঘাতক হানিফ শেখ কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে এখন মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ