শিরোনাম
চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙ্গাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ) পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি ও নৌকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পোরশা উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে,একশন এইড বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটির শিশুদের আনন্দ উৎসব। পাটগ্রামে বিজিবির মামলায় ৪ বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬ আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে শিশুদের হামের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে : স্বাস্থ্যমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী। স্থায়ী সচিব ছাড়াই দুই বছর, ছাতক পৌরসভার সেবা কতটা স্বাভাবিক? নেপালে নয় দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার হলেন দুই শ্রমিক। জুমার দিনের ফজিলত এবং দোয়া কবুলের বিশেষ সময়।
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নির্বাচন বর্জনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৬০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

 

আজ শুক্রবার দুপুরে আগামী ৭ জানুয়ারি ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ছাত্রদলের সমন্বিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মীর হেলাল এর নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি অক্সিজেন মোড় এলাকায় অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। অক্সিজেন মোড় প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতৃত্ববৃন্দ বলেন আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন সম্পুর্ণ দেশ বিরোধী, এই নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। এই নির্বাচনে সাধারণ জনগনকে ভোট কেন্দ্র না যাওয়ার জন্য এবং ভোট বর্জন করার জন্য আহবান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ