শিরোনাম
লালমনিরহাটের পাটগ্রামে ইমামকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে বন্যার্তদের খাদ্যদ্রব্য দিতে এসে কানাডা প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ চন্দনাইশে বরমা ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ৩’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সাতবাড়িয়া ইউনিয়ন গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যাকবলিত ২’শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ জুলাইয়ের শহীদদের স্মরণে ছাতকে জামায়াতের আলোচনা সভা ও বিশেষ মোনাজাত পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালিত লালমনিরহাটের পাটগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন’-২০২৬ ঢাকায় জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন।
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

রিপোটারের নাম / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের চার যুবককে উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার সেনাবাহিনীর কাছে ‘ভাড়াটে যোদ্ধা’ হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে জামায়াতে ইসলামীর সহযোগী যুব সংগঠনের দুই নেতার বিরুদ্ধে।

এ ঘটনায় ওই ভুক্তভোগী চার যুবকদের পরিবার ওই দুই যুব সংগঠন ও পৌর জামায়াতের এক নেতার নাম উল্লেখ করে গত শনিবার (৩০ মে) পাটগ্রাম থানায় পৃথক চারটি অভিযোগ দেয়। পরিবারগুলো সঙবাদ সম্মেলন, অবস্থান কর্মসূচী পালন করে। এতে জামায়াতের পৌর আমির সোহেল রানা, উপজেলা যুব বিভাগের সভাপতি ইউনুস আলী ও পৌর যুব বিভাগের সভাপতি মাহিন ইসলাম জড়িত উল্লেখ করে অভিযোগ করে বক্তব্য দেন। এসব অভিযোগ সঠিক নয় একটি দল এসব করাচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে পাটগ্রাম উপজেলা জামায়াত।

উপজেলার একটি খাবারের প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মনোয়ার হোসেন লিটন।

এতে তিনি দাবি করেন, পাটগ্রাম থেকে চার যুবক রাশিয়ায় গিয়ে সেনাবাহীনির হাতে বিপর্যকর পরিস্থিতিতে আটকা পড়েছেন এ মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী কুচক্রিমহল পাটগ্রামের জামায়াতি ইসলামীর নের্তৃবৃন্দকে ও পৌর আমির সোহেল রানাকে জড়ানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা (জামায়াত) এ প্রতারণামূলক অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ ঘটনার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা পৌর আমির সোহেল রানার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। কিন্তু একটি স্বার্থান্বেষী প্রভাবশালী মহল নীল নকশার মাধ্যমে নিজেদের দলগত ও ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য এবং সোহেল রানাকে হেয়প্রতিপন্ন করতে তাকে ফাঁসানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি এ সময় সামাজিক মাধ্যমে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ার ঘটনার উল্লেখ করে বলেন ওই কল রেকর্ডের কথোপকথন শুনলে স্পষ্ট বোঝা যায় স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের কিছু ব্যক্তি নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে সোহেল রানাকে পরিকল্পিতভাবে অপদস্ত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শুধু তাই নয় তারা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকেও প্রভাবিত করার চেষ্টা করছে।

সকলের দৃষ্টি আকর্ষণ ও প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করে এ সময় তিনি- কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ট প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।

জামায়াতের পক্ষ থেকে বিপদগ্রস্ত বাংলাদেশি ৩০ জনকে ফেরাতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি দাবি জানানো হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মাসুদ আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সোহরাব আলী, অর্থ সম্পাদক হাফেজ নাসির উদ্দিন বেলাল, ওলামা সভাপতি আব্দুল্লাহ আল-মামুন, পৌর ভারপ্রাপ্ত সেক্রেটারি মিরু হাসান ও পৌর যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ