শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক করেছে বিজিবি

রিপোটারের নাম / ৫৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত হতে রমিদা বেগম (২১) নামে এক নারী রোহিঙ্গা মায়ানমারের নাগরিককে আটক করেছে থানা পুলিশ। মঙলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ প্রহরায় ওই নারীকে চট্টগ্রামের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে ফেরত পাঠানো হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এসব তথ্য জানান।

পুলিশ জানায়, মায়ানমারের ওই নারী নাগরিক সোমবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি সীমান্তের প্রধান পিলার ৮১২ নম্বর হতে ৩০ থেকে ৪০ গজের সীমান্ত এলাকার মধ্যে অগোছালোভাবে হাটাহাটি করতে থাকে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি সদরের টহল দলের সদস্যরা তাঁকে (রমিদা) আটক করে। ওইদিন (সোমবার) রাত সাড়ে ৮ টায় ওই নারীকে পাটগ্রাম থানা পুলিশের নিকট দেয় বিজিবি। শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় রাতই ওই নারীকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে নারী জানায়, সে মায়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ১৮ সি নম্বর ক্যাম্প এর বাসিন্দা বলে স্বীকার করেন। তাঁর পিতার নাম মৃত সৈয়দ কবির। সে দুইমাস আগে রোহিঙ্গা ক্যাম্প হতে বের হয়ে আসে। সোমবার ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক হয় রমিদা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আটক রোহিঙ্গা নারীকে মঙলবার দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প পুলিশ প্রহরায় ফেরত পাঠানো হয়েছে।’


এই ক্যাটাগরির আরো সংবাদ