শিরোনাম
রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

রিপোটারের নাম / ৫৫৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : নির্বাচন দুই মাস এগিয়ে আনার আলোচনার মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

দুই জনের মধ্যে বৈঠকে কী বিষয়ে আলোচনা, সে বিষয়ে দুই পক্ষের কারও কাছে থেকে কিছু জানানো হয়নি।

উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “ওনারা দুই জন আলোচনা করেছেন। সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন।”

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সাড়ে তিন মাসের মাথায় ২১ নভেম্বর দায়িত্ব নেয় এ এম এম নাসির উদ্দীন কমিশন।

প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলে এলেও পরে সেখান থেকে সরে এসে প্রথমে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেন কোরবানির ঈদের আগের দিন।

তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতিতে আগামী ঈদের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে একমত হওয়ার কথা জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ