শিরোনাম
সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।। দুর্গাপূজায় যানজট নিরসনে ঘাম ঝরাচ্ছেন টিআই-সার্জেন্টসহ ট্রাফিক পুলিশের সদস্যরা বিজিবি কর্তৃক মাদক দ্রব্য হেরোইন উদ্ধার।  তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  কৃষকদের সাথে প্রতারণা: পাটগ্রামে ভেজাল ভুট্টা বীজের গোডাউনে সিল, নেপথ্যে আল-আমিন তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে পোস্ট, নিন্দা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন

রিপোটারের নাম / ৪৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি  : নগরীর নিউমার্কেটস্থ ডায়মন্ড রেস্টুরেন্ট এ, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা এর দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৫,গত ১২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মোজ্জামেল হক (ভুতপূর্ব অধ্যক্ষ পটিয়া সরকারী কলেজ ও উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ এর সম্মানিত অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ এর কেন্দ্রীয় চেয়ারম্যান শাহ্ মজিবুল হক।

 

এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রতন দাশ,২/লেঃ মোঃ সিরাজুল ইসলাম,কেন্দ্রীয় সিঃ সহ- সভাপতি শামীম আহমেদ,কেন্দ্রীয় সহ-সভাপতি মহসিন উদ্দীন চৌধুরী,কেন্দ্রীয় সহ-সভাপতি আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া,কেন্দ্রীয় সহ-সভাপতি মাকসুদুর রহমান রাসেল,কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ  সম্পাদক ডাঃ এস এম মাসুম হান্নান,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক আজম ও চট্টগ্রাম জেলা সেক্রেটারি আজিজুল ইসলাম।চট্টগ্রাম জেলা সভাপতি ইকবাল মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রোগ্রাম আহবায়ক লায়ন মোহাম্মদ রেজওয়ান এর সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা সহ-সভাপতি আশিকুর রহমান প্রবাল সহ বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার সকল সদস্যবৃন্দ।সকলের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে কাউন্সিল প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয় এবং ২০২৫-২৭ বর্ষের জন্য নতুন কমিটি নির্বাচিত করা হয়।

 

আশিকুর রহমান প্রবাল কে সভাপতি,আজিজুল ইসলাম কে সিঃ সহ সভাপতি ও লায়ন মোহাম্মদ রেজওয়ান কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন কাউন্সিলররা।কেন্দ্রীয় চেয়ারম্যান নতুন নির্বাচিত প্যানেল বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কে আরও সুসংগঠিত ও গতিশীল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;