শিরোনাম
সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ।  গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন প্রয়াত সাংবাদিক শহীদ উদ্দীন চৌধুরী চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাটগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এফ আই রানা / ৪২৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধা ৬ টায় পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মাঠ থেকে মিছিলটি অনুষ্ঠিতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়৷ এসময় দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, বন্যায় যখন মানুষ মরে আবরার তোমায় মনে পড়ে, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও স্লোগানে মুখরিত হয়ে উঠে পাটগ্রামের রাজপথ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রামের ডাকে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষার্থী অংশ নেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক আনিসুল ইসলাম । তিনি বিপ্লব পরবর্তী সময় শিক্ষার্থীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করার আহবান জানান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাটগ্রাম এর সমন্বয়ক গোলাম আজমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম ফারুক সরকার সুমন। তিনি বলেন ভারত সব সময় বাংলাদেশে আগ্রাসনের চেষ্টা করেছে৷ স্বাধীন বাংলাদেশে ইন্দিরা মুজিব চুক্তির নামে জাতিকে গোলামীর জিঞ্জির পড়ানোর ষড়যন্ত্র করা হয়েছিলো। দেশের অভিন্ন ৫৪ টি নদীর উপর বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানানোর চেষ্টা করেছে ৷ শুকনো মৌসুমে পানি পাওয়া যায় না অথচ বর্ষায় তারা সব বাঁধ খুলে দিয়ে একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি করেছে৷ ফেনী, নোয়াখালী অঞ্চলের আকষ্মিক বন্যা ভারতের সৃষ্টি। হাজার হাজার মানুষ, ঘরবাড়ি ,গবাদিপশু, খামাড়ের মাছ, মুরগী হাঁস ভেসে গেছে। কেউ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে না ৷ আগাম প্রস্তুতি না থাকার এরকম দুরাবস্থার সৃষ্টি হয়েছে৷ তারা তাদের দোসর স্বৈরাচারী হাসিনার পতনের পর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। সাম্প্রতিক বন্যা তাদের ষড়যন্ত্ররই অংশ৷ বাংলার ছাত্রজনতা লড়াই করে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে তারা এই ষড়যন্ত্রও মোকাবেলা করবে। তিনি ছাত্রদের ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ