শিরোনাম
দুই টাকায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী।
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ঘোষণা করলো জামায়াতে ইসলামী

রিপোটারের নাম / ৫৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা মনোহরদী পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত পৌর কর্মী সম্মেলনে মনোহরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোঃ আসাদুজ্জামান নূরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৩০ জুন) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ।

 

ঘোষণাকালে মাওলানা সানাউল্লাহ বলেন, “মনোহরদী পৌরসভাকে একটি আদর্শ ও জনমুখী পৌরসভা হিসেবে গড়ে তুলতেই আমরা একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ এবং জনভিত্তিসম্পন্ন প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরকে মনোনয়ন দিয়েছি।”

 

মোঃ আসাদুজ্জামান নূর বর্তমানে মনোহরদী প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোহরদী পৌর শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন অভিজ্ঞ সাংবাদিক ও সাংগঠনিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী রাজনীতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা রেখে আসছেন।

 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামি মূল্যবোধ, সুশাসন ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই আসন্ন পৌরসভা নির্বাচনে তাঁকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনী লড়াইয়ে পাঠানো হচ্ছে।

 

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা করতালির মাধ্যমে প্রার্থীকে স্বাগত জানান এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পৌরবাসীর উন্নয়ন, ন্যায়ভিত্তিক প্রশাসন ও ইসলামি আদর্শে পরিচালিত এক আধুনিক পৌরসভার স্বপ্নকে সামনে রেখে আসাদুজ্জামান নূর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা প্রকাশ করেছে দলটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ