শিরোনাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিষাক্ত গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায়  নয়জনের মৃত্যু আহত ৩০ শ্রমিক পোরশায় কারিতাসের জলবায়ুর বিরুপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যেগ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  জীবন্ত শিশুর মাথায় ছাদ নেই, অথচ রাষ্ট্রের কোটি টাকা ইট পাথরের স্থাপনায় — এ কেমন অগ্রাধিকার? হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি। সচিব পদে রদবদল । পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ।  নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।  ডিএমপি পুলিশের সাত কর্মকর্তার রদবদল। শেখ হাসিনাকে ও হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতের প্রতি অনুরোধ।
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন নৌকা প্রতীকের এক সমর্থক।

রিপোটারের নাম / ৫৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকালেই মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন নৌকা প্রতীকের এক সমর্থক।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আসলাম খান। তিনি বলেন, ভোটকেন্দ্রের সামনে থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

নিহত জিল্লুর রহমান (৪০) টেঙ্গর এলাকার শরীতুল মুন্সীর ছেলে। পৌর শ্রমিক লীগের সহসভাপতি জিল্লুর এই আসনে নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক।

টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ের একদিকে রিকাবীবাজার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেক দিকে রিকাবীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি বিদ্যালয়ই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র।

স্থানীয়রা জানান, সকালে টেঙ্গর শাহী মসজিদ তিন রাস্তার মোড়ে জিল্লুর রহমানের সঙ্গে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের অনুসারীদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, সকালে নিজের ভোটকেন্দ্র রিকাবীবাজার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জিল্লুল।

“পথে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক মিরকাদিম পৌরসভার সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে। এসময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।”

তিনি তার স্বামী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।”

পুলিশ সুপার আসলাম খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ