শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

মৌলভীবাজারে কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন মৌলভীবাজার জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মৌলভীবাজারে এক মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা পুলিশ। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। এতে জেলার সদরসহ সকল উপজেলার পশুর হাটের ইজারাদার, থানাগুলোর অফিসার ইনচার্জ (ওসি), ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সভায় ইজারাদাররা পশুর হাটের নিরাপত্তা, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা, এবং অননুমোদিত হাট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত পুলিশ সুপারের নিকট তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “কোন অবস্থাতেই রাস্তা ব্লক করে পশুর হাট বা তার আশপাশে অস্থায়ী দোকানপাট বসানো যাবে না। হাটে জাল টাকা, চোরাই গরু বা অজ্ঞান-মলম পার্টির কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে।”

 

তিনি আরও বলেন, “হাটে কেউ রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

পুলিশ সুপার হাট এলাকায় জরুরি মোবাইল নম্বরসহ তথ্য সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানানোর নির্দেশ দেন। এছাড়া পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা স্থাপন এবং ইজারাদারদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগের উপরও তিনি গুরুত্বারোপ করেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব শাকিল আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

পুলিশের এমন উদ্যোগে ইজারাদাররা সন্তোষ প্রকাশ করেন এবং কোরবানির হাটে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;