শিরোনাম
পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের একটি ইস্পাত কারখানায় একাধিক বিস্ফোরণে একজন নিহত ও ১০ জন আহত

রিপোটারের নাম / ৯৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের কাছে একটি ইস্পাত কারখানায় একাধিক বিস্ফোরণে অন্তত একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির এক কর্মী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তার সন্ধানে জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন।

রয়টার্স জানায়, মোনঙ্গাহিলা নদীর তীরে ক্লেয়ারটন কোক ওয়ার্কসের বিস্তৃত শিল্প কমপ্লেক্সে স্থানীয় সময় সকাল ১১টার একটু আগে বিস্ফোরণগুলো ঘটে। দমকল কর্মীরা কারখানাটি থেকে বের হওয়া আগুনের শিখা ও ধোঁয়ার সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালায়।

ক্লেয়ারটন কোক ওয়ার্কস জাপানের নিপ্পন স্টিলের অধীন ইউএস স্টিলের একটি কারখানা।

প্রথমে দুইজন নিখোঁজ আছেন বলে জানানো হয়েছিল। পরে তাদের মধ্যে একজনকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অ্যালেগেনি কাউন্টি পুলিশের সহকারী সুপার ভিক্টর জোসেফ এক ব্রিফিংয়ে জানিয়েছেন। অপর ব্যক্তি এখনও নিখোঁজ আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;