শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

রেড ক্রিসেন্টের সহায়তায় ডেঙ্গু পরীক্ষার কীট ও মশারি বিতরণ করলেন মেয়র

রিপোটারের নাম / ৫৪৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

 

মোঃশাহজালাল রানা,চট্রগ্রাম ব‍্যুরো প্রধানঃ রেড ক্রিসেন্টের সহায়তায় ডেঙ্গু পরীক্ষার কীট ও মশারি বিতরণ করলেন মেয়র রেড ক্রিসেন্টের সহায়তায় চট্টগ্রামের সাতটি হাসপাতালের কাছে পাঁচ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট ও পাঁচশ মেডিকেটেড মশারি বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
রোববার টাইগারস্থ চসিক কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের আয়োজনে ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রামের মেয়র রেজাউল বলেন, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্ট প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। রেড ক্রিসেন্টের কীটের কারণে অনেক মানুষ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুযোগ পাবে।
রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এম.এ ছালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রেড ক্রিসেন্ট। আমরা শীঘ্রই নগরীর বেশি ডেঙ্গু সংক্রমণ হওয়া ২০ টি ওয়ার্ডে ভলান্টিয়ারদের সহযোগিতায় বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, মেয়র মহোদয়ের নির্দেশনায় চসিকের পক্ষ থেকে এখন পর্যন্ত দেড় হাজার মানুষকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়েছে। আজকে যে কীটগুলো পেয়েছি সেগুলোও বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার জন্য কাজে লাগানো হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান বলেন,
সরকারি-বেসরকারি সবগুলো সংস্থা একযোগে কাজ করে চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসলেও চট্টগ্রামে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তাতে কিছুদিন পর আবারো ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশংকা তৈরি হয়েছে। এজন্য চট্টগ্রামের মেয়র মহোদয় মাত্র একদিনে কোরবানির বর্জ্য পরিষ্কারের জন্য যে ব্যাপক কর্মযজ্ঞ হাতে নিয়েছিলেন সেভাবে ডেঙ্গুর আবাসস্থল ধ্বংসেও একটি বড় ধরনের কার্যক্রম গ্রহণ করতে হবে।
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ, কাউন্সিলর পুলক খাস্তগীর, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জাবেদ আবছার চৌধুরী, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ।
বিনামূল্যে দেয়া এ কীট ও মশারী গ্রহণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ