শিরোনাম
লিবিয়ায় চার শতাধিক বাংলাদেশির ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ — আশরাফ-বাহার ‘মানবপাচার মাফিয়া’ চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা!
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শুটকিজ আয়োজিত সী ফুড শেফ চ্যালেঞ্জ-২০২৫ এর চ্যাম্পিয়ন আবদুল্লাহ ফাহিম

রিপোটারের নাম / ৩৯০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : বন্দরনগরী চট্টগ্রামের ফয়’স লেকে জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে শুটকিজ আয়োজিত আকর্ষণীয় রন্ধন প্রতিযোগিতা সী ফুড শেফ চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগীতার গ্র্যান্ড ফিনালে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুদক্ষ শেফ দের সরব উপস্থিতিতে সুস্বাদু ও সৃজনশীল সি-ফুড রেসিপির নানা মুখরোচক আয়োজনে প্রতিযোগিতাটি হয়ে ওঠেছিলো এক অনন্য উৎসব।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আবেদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চট্টগ্রাম উইং-এর ম্যানেজার গোলাম মোর্শেদ এবং বারকোড ক্যাফের চেয়ারম্যান মনজুরুল হক।

 

চুড়ান্ত প্রতিযোগিতায় ১০ জন চূড়ান্ত প্রতিযোগী লাইভ রান্নার মাধ্যমে তাঁদের রন্ধনদক্ষতা উপস্থাপন করেন। বিচারকদের রায়ে চট্টগ্রামের আবদুল্লাহ ফাহিম এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে তার হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন আয়োজক প্রতিষ্ঠান শুটকিজ। প্রথম রানার আপ নির্বাচিত হন নুসরাত জাহান মুনিয়া, এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন ঢাকার নার্গিস শামীমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক দলের অন্যতম সদস্য সায়মা সুলতানা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খ্যাতিমান রন্ধন ব্যক্তিত্ব ইরফান হোসেন, শাহীন আফরোজ, জোবাইদা আশরাফ, সাভিনা সিরাজী এনি, রওশন আরা বেগম, হাসিনা আনসার এবং রুবিনা রুবি। আয়োজনের টাইটেল স্পন্সর ছিলো সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিল অয়েল, প্লাটিনাম স্পন্সর: কনফিডেন্স সল্ট এবং গোল্ড স্পন্সর: মিয়া বিবি, নুর অর্গানিক ফুড, সায়মা’স ক্রিয়েশন। গিফট স্পন্সর: পারফেক্ট ইলেকট্রনিক্স, মুন্নু সিরামিকস।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুটকিজ এর উদ্যোক্তা তৌহিদুল ইসলাম, সায়মা সুলতানা এবং নূর আকতার জাহান প্রমুখ।

চট্টগ্রামে বিশেষায়িত এই আয়োজনের মাধ্যমে দেশের সি-ফুড শিল্প এবং রন্ধনপ্রেমী প্রতিভাদের জন্য একটি উন্মুক্ত মঞ্চ, যা বাংলাদেশি খাদ্যসংস্কৃতিকে আরও একধাপ এগিয়ে নিবে বলেই আয়োজকরা আশা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ